জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নির্মাতারা এবার বড় পর্দায় সিনেমা বানানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ভোপালে ‘পঞ্চায়েত’ মৌসুম ৫-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফ (TVF)-এর প্রেসিডেন্ট বিজয় কোশি জানান, তাঁরা শোটিকে সিনেমা হলে নিয়ে যেতে চান। তিনি স্পষ্ট করেন যে, ‘মির্জাপুর দ্য মুভি’র সাফল্য দেখে নয়, বরং ২০১৬ সাল থেকেই তাঁদের মাথায় ‘পঞ্চায়েত’কে বড় পর্দায় নেওয়ার ভাবনা রয়েছে।
বিজয় কোশির ভাষ্যমতে, প্রত্যেক গল্পকারের চূড়ান্ত গন্তব্য হলো বড় পর্দা, যেখানে প্রায় ৫০টি শো এবং জনপ্রিয়তার পর আসল পরীক্ষা হয়। ‘মির্জাপুর দ্য মুভি’ বিশ্বব্যাপী ৩৪০ কোটি রুপির বেশি আয় করার পর ওটিটি সিরিজের সিনেমার রূপান্তর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিনেমা তৈরি হলে পুরো অভিনয়শিল্পী দলকেই তাতে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত’-এ জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার, ফয়সাল মালিক ও অশোক পাঠকসহ পরিচিত শিল্পীরা রয়েছেন। ২০২০ সালের এপ্রিলে প্রথম মৌসুম মুক্তির পর ধারাবাহিক সাফল্যের পথ ধরে আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে সিরিজটির পঞ্চম মৌসুম।