ফুলেশ্বর তথা ফুলেরায় এবার ক্ষমতার পালাবদলের ছাপ, আর তাতে নতুন করে নাটকীয়তা জমে উঠেছে প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমে। সম্প্রতি
রাজনৈতিক নাটকের পাশাপাশি রিংকি (সানভিকা) ও সচিবজির সম্পর্কেও নতুন মোড়ের আভাস মিলেছে ট্রেলারে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। নতুন প্রধানপতি আদৌ দায়িত্ব সামলাতে পারবেন কি না তা নিয়েও জমে উঠেছে নতুন গল্প। এবারের মৌসুমেও আগের চেনা তারকা বহর ফিরে এসেছে, যার মধ্যে রয়েছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্বেশ কুমার এবং অশোক পাঠক।
সিরিজটির ফেরা প্রসঙ্গে পরিচালক ও সহ-নির্মাতা দীপক কুমার মিশ্র জানিয়েছেন, চারটি মৌসুমজুড়ে দর্শকরা যে আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে ফুলেরার চরিত্রগুলোকে আপন করে নিয়েছেন, তা অক্ষুণ্ণ রেখেই গল্পের সারল্য ও সততা বজায় রাখা তাঁদের সবচেয়ে বড় দায়িত্ব। দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের সৃষ্টি এবং চন্দন কুমারের রচনায় দ্য ভাইরাল ফিভার (TVF) প্রযোজিত ‘পঞ্চায়েত’ মৌসুম ৫ আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে একযোগে স্ট্রিমিং হবে সিরিজটি।