আসছে ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে তরুণ নির্মাতা ইফ্ফাত জাহানের সিনেমা
তোরসা জানান, সিনেমার নাম যখন প্রথম শুনেছিলেন, তখন তিনিও শব্দটির অন্য কোনো অর্থ বুঝতে পারেননি। পরে অনেকের কাছ থেকে কৌতূহলী প্রশ্ন শুনে তিনি বুঝতে পারেন শব্দটির অন্য একটি অর্থও রয়েছে। সিনেমার নামের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এখানে ‘কাটপিস’ বলতে মূলত জুটের কাপড়ের উচ্ছিষ্ট অংশগুলোকে বোঝানো হয়েছে। সেই কাপড় নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জীবনের নানা ঘটনা, প্রেম ও সংঘাতের মধ্য দিয়ে তৈরি হওয়া ক্ষত নিয়েই ছবির মূল ভাবনা। এছাড়া নিজের বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেছেন তোরসা। বছরের শুরুতে ‘মাটি’ নামের সিনেমার শুটিংয়ের সময় সিনেমার সঙ্গে যুক্ত একজনের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল, যা পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি জানান বিয়ে করলে সবাই জানতে পারবেন, এখানে লুকোচুরির কিছু নেই।