জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক অদিত রহমানের সুর ও সংগীতে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন গান
বিচ্ছেদ, অপেক্ষা এবং প্রিয়জনকে কাছে না পাওয়ার বেদনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গানটির আবহে। গানটির রেকর্ডিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে গায়িকা সুতপা মণ্ডল জানিয়েছেন, গানটির জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় আসার পর রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে তিনি নতুন এই গানটির কথা জানতে পেরেছিলেন এবং লিরিকসও আগে দেখেননি। পুরোনো দিনের ক্যানভাস, গ্রামোফোন এবং অ্যান্টিক আসবাবপত্রে সাজানো গানটির ভিডিওচিত্রটি বেশ প্রশংসিত হয়েছে।