সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই বেশ সক্রিয় মাহিয়া মাহি। তবে এবার আনন্দের কোনো খবর নয়, ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মন খারাপের এক বার্তা। জানিয়েছেন, জীবনের এই সময়ে এসে তার একটু থেমে নেওয়া দরকার।

এক পোস্টে তিনি লিখেছেন, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে বিরতি প্রয়োজন। সেই বিরতিটাই নিচ্ছেন তিনি। কাজ আর ভক্তদের ভালোবাসা ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে হয় বলেও জানান মাহি।

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে কৌতূহল তৈরি হলেও তিনি পরিষ্কার করেছেন, এটি স্থায়ী বিদায় নয়। সাময়িক বিরতি মাত্র। সবার দোয়া চেয়ে বলেছেন, খুব শিগগিরই আবার ফিরবেন, ইনশাআল্লাহ।

পোস্টের নিচে ভক্তরা শুভকামনা জানাচ্ছেন। কেউ মানসিক প্রশান্তির জন্য এই বিরতিকে ইতিবাচক বলছেন, কেউ আবার দ্রুত পর্দায় ফেরার অনুরোধ করছেন। তবে বিরতির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী।