ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা
পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী রনি। গল্পে দেখা যাবে, স্কুলজীবনের সহপাঠী সাকিবের সঙ্গে একসময় পাল্লা দিয়ে চলা নিলয় অভাবের তাড়নায় একপর্যায়ে তার কাছেই চাকরি চাইতে বাধ্য হয়। এরপর সাকিবের বসকে খুশি করতে হাত দেখার ভুয়া ভবিষ্যৎবাণীর আশ্রয় নেয় নিলয়। কাকতালীয়ভাবে সেই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় তার কদর বেড়ে যায় এবং বুদ্ধিমত্তার জোরে দ্রুত প্রমোশন পেয়ে পুরো অফিস নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সে। রোমাঞ্চ ও হাসিতে ভরপুর এই নাটকটি শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।