ছোট পর্দার জনপ্রিয় জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল-এর নাটক মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। গত দুই বছরে প্রায় অর্ধশতাধিক নাটকে একসঙ্গে অভিনয় করা এই জুটি এবার পারিবারিক গল্পের ‘দুটি মন’ নাটকে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন।

গত ২৯ অক্টোবর ক্যাপিটাল নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে রাসেল আজমের পরিচালনায় ‘দুটি মন’। একক পরিবারে বড় হওয়া এক ছেলের বাবার জীবনে নতুন সঙ্গী খোঁজার প্রচেষ্টাকে কেন্দ্র করে এগিয়ে গেছে নাটকটির গল্প। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ছেলের চরিত্রে আরশ খান এবং তাঁর চাচাতো বোনের চরিত্রে দেখা গেছে সুনেরাহ্ বিনতে কামাল-কে। দীর্ঘদিন ধরে পরিবারের ভেতরের অভিমান, দূরত্ব এবং মানসিক টানাপোড়েনের এই বাস্তবসম্মত গল্পটি দর্শকদের হৃদয়ে বেশ দাগ কেটেছে।