বলিউড বাদশাহ
গত ২ নভেম্বর ইনস্টাগ্রামে শাহরুখ খানের জন্মদিনে একটি বিশেষ ছবি শেয়ার করেন কারিনা। সেই ছবিতে কারিনা এবং শাহরুখের সিল্যুট বা ছায়াছবি একসঙ্গে নাচতে দেখা গেছে। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন কিং! সাম্রাজ্যের চিরকালের শাসক। চলো একসঙ্গে নাচি... আর অপেক্ষা করতে পারছি না। ২৪-১২-২৬।’ একসঙ্গে নাচার এই প্রসঙ্গটি আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ছবির একটি বিশেষ গান এবং দীর্ঘ ১৫ বছর পর তাদের বড় পর্দায় একসঙ্গে ফেরার জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে এই জুটি ‘অশোকা’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘রা.ওয়ান’-এর মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।