গত বছরটা ঢাকা ও কলকাতায় দারুণ কাটানোর পর ২০২৬ সালেও নতুন সিনেমা নিয়ে টলিউড বা টালিউডে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর অভিনীত ‘ওসিডি’ সিনেমাটি কলকাতায় মুক্তি পাওয়ার পর, এবার আগামীকাল শুক্রবার রূপালী পর্দায় আসছে তাঁর বছরের দ্বিতীয় সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’।

নতুন এই সিনেমাটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রশংসিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিণী’র সিক্যুয়েল প্রথম কিস্তির মতো এই সিনেমাটিও পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা কৌশিক গাঙ্গুলী  সম্পর্কের জটিলতা, অতীত ও বর্তমানের মানসিক টানাপোড়েন নিয়েই গড়ে উঠেছে ‘আজও অর্ধাঙ্গিণী’র মূল গল্প মানুষের জীবনের অনেক না-বলা অনুভূতি এবং সম্পর্কের অমীমাংসিত কিছু অধ্যায় এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।


সিনেমার মুক্তি উপলক্ষে বর্তমানে কলকাতায় বেশ ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান সেখানে জোর কদমে চলছে ছবিটির প্রচারণার কাজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবিতে জয়াকে এই সিনেমার আরেক প্রধান অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলীর সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে,


ছবিতে জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্যসহ কলকাতার বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পী চলতি বছর ঢাকা এবং কলকাতায় জয়া আহসান অভিনীত আরও বেশ কয়েকটি বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।