ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী Jannatul Sumaiya Himi এবার অভিনয়ের বাইরে ফুটবল নিয়ে নিজের পছন্দ-অপছন্দের কথা শেয়ার করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই ব্রাজিল ফুটবল দলের সমর্থক তিনি।
হিমি বলেন, “আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর বাবা ব্রাজিল সাপোর্ট করতেন। তাই পারিবারিকভাবেই আমিও ব্রাজিলের সমর্থক হয়ে গেছি।”
ব্রাজিল সমর্থন করতে গিয়ে বন্ধুদের কাছ থেকে খোঁচাও শুনতে হয় বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “এখন অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে। আবার Neymar-কে নিয়েও শুনতে হয়।”
একই সঙ্গে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার Kaka-র প্রতি ছোটবেলার ভালো লাগার কথাও জানান হিমি। তার ভাষায়, “ছোটবেলায় কাকাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম। দেখতে খুব সুন্দর ছিল।”
তবে বর্তমানে কাজের ব্যস্ততার কারণে আগের মতো নিয়মিত খেলা দেখা হয় না বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন Jannatul Sumaiya Himi। এরপর নাটকে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অভিনেতা Niloy Alamgir-এর সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।