‘মহারাজ’ সিনেমার সাফল্যের পর পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার নতুন প্রজেক্ট এবং প্রায় তিন দশক পর সানি দেওল ও অক্ষয় খান্না জুটির রসায়ন দেখতেমুখিয়ে ছিলেন দর্শক। গত ১০ জুলাই জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় তাঁদের নতুন কোর্টরুম থ্রিলার চলচ্চিত্র
‘ইক্কা’ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্জুন মেহরা (সানি দেওল) আদালতে মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতার জন্য যার নাম হয়ে যায় ‘ইক্কা’। নীতিবান এই আইনজীবী কেবল নির্দোষদের পক্ষেই আইনি লড়াই চালান। তবে এক প্রভাবশালী নেতার ছেলে শৌর্যমান গৌর (অক্ষয় খান্না)-এর বিরুদ্ধে এক তরুণীকে নিপীড়ন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠলে ব্যক্তিগত এক অনাকাঙ্ক্ষিত সংকটে পড়ে নিজের নীতি বলি দিয়ে সেই কেসটি লড়তে বাধ্য হন অর্জুন।
সিনেমার প্রথমার্ধ বেশ টানটান উত্তেজনা ও রহস্যে ভরপুর থাকলেও দ্বিতীয়ার্ধে এসে গল্প কিছুটা দুর্বল হয়ে পড়ে। আইনি তর্কের চেয়ে বেশি প্রাধান্য পায় ড্রামা ও পারিবারিক আবেগ। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত আলথিয়া কৌশল ও ময়ঙ্ক তিওয়ারির চিত্রনাট্যে তৈরি এই ছবিতে সানি দেওল ও অক্ষয় খান্নার দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি সরকারি আইনজীবীর ভূমিকায় তিলোত্তমা সোমের অভিনয়ও প্রশংসিত হয়েছে। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা, সানজিদা শেখ ও আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর।