শ্রীকান্ত ওদেলা পরিচালিত এবং নানি ও কায়াদু লোহারের অভিনয়ে বহুল আলোচিত তেলুগু অ্যাকশন ড্রামা সিনেমা ‘দ্য প্যারাডাইস’ প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুত। নির্মাতাদের পক্ষ থেকে ছবিটির অফিশিয়াল স্ট্রিমিং তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ২২ অক্টোবর নেটফ্লিক্স-এ প্রিমিয়ার হতে চলেছে ‘দ্য প্যারাডাইস’ সিনেমাটির। মূল তেলুগু ভাষার পাশাপাশি এটি হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়ালম ভাষাতেও দর্শকরা উপভোগ করতে পারবেন। আশির দশকের সিকন্দ্রাবাদের পটভূমিতে নির্মিত এই ছবিতে শীকার ওদেলা পরিচালিত গল্পের পাশাপাশি অনিরুদ্ধ রবিচন্দরের আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ প্রশংসিত হয়েছে।