দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলা সম্পর্কের পর অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান এবং অভিনেত্রী পলক তিওয়ারি। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদের একসঙ্গে বের হওয়ার পর প্রেমের গুঞ্জন শুরু হলেও এতদিন বিষয়টি নিয়ে দুজনই ছিলেন মুখে কুলুপ এঁটে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে বন্ধুত্বপূর্ণভাবেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি এবং এর নেপথ্যে মূল উদ্যোগ নাকি ছিল ইব্রাহিমেরই। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো কাদা ছোড়াছুড়ি না করে বর্তমানে দুজনেই নিজেদের ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। তবে এই বিচ্ছেদের প্রভাব পড়েছে তাদের পেশাগত কাজেও, যার ফলে একসঙ্গে বেশ কিছু শুটিংয়ের পরিকল্পনা বাতিল বা স্থগিত করা হয়েছে।