মিডিয়াপাড়ার অন্যতম জনপ্রিয় ও আদর্শ দম্পতি হিসেবে পরিচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী
গত সপ্তাহ দুয়েক ধরে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে ফারুকী ও তিশার সম্পর্কের দূরত্ব নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি তাদের একমাত্র কন্যাসন্তানকে নিয়ে তিশা আলাদা থাকছেন বলেও কিছু মাধ্যমে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এই দম্পতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ৫ বছরের প্রেমের পর ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটির সম্পর্ক নিয়ে হঠাৎ এমন গুঞ্জনে উদ্বিগ্ন ও অবাক হয়েছেন তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।