আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তামিল রিয়েলিটি শো ‘বিগ বস তামিল সিজন ১০’-কে কেন্দ্র করে বিনোদন জগতে পারদ চড়তে শুরু করেছে। এবারও উপস্থাপকের আসনে ফিরছেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। যদিও চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে টেলিভিশন তারকা আরিয়ান ও হেমা রাজকুমারের নাম।
ছোট পর্দার পরিচিত মুখ আরিয়ান ‘কুকা উইথ কোমালি’ খ্যাত শাবানা শাহজাহানের স্বামী। অন্যদিকে অভিনেত্রী হেমা রাজকুমারও তামিল দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। এই দুই তারকাকে নিয়ে জোর আলোচনা চললেও আয়োজকদের পক্ষ থেকে এখনো নিশ্চিত বার্তা মেলেনি।
তবে এবারের সিজনের অন্যতম বড় আকর্ষণ হলো সাধারণ মানুষের অংশগ্রহণ। এজন্য গত ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে বিশেষ প্রাক-শো ‘বিগ বস: দ্য কমন ম্যান’। মায়া এস ক্রিশ্নানের সঞ্চালনা এবং ওভিয়া হেলেন, আরি আরুজুনান ও রাজু জয়মোহন-এর বিচারে প্রায় ৪০ জন প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত এক বা একাধিক সাধারণ মানুষ মূল ঘরে প্রবেশের সুযোগ পাবেন।