ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব-এর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পুরোনো স্মৃতির পাতায় ডুব দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিশেষ এই দিনে তাঁদের বহুদিনের পুরোনো কৈশোরের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে আবেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

২০০৯ সাল থেকে শুরু হওয়া দীর্ঘ বন্ধুত্বের পথচলার কথা স্মরণ করে স্পর্শিয়া লিখেছেন, কৈশোর পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছানোর যাত্রায় একে অপরকে কীভাবে তারা অনুপ্রাণিত করেছেন। এমনকি পেশাগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা লড়াইয়ে জয়ী হওয়ার জন্যও বন্ধুকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। শেয়ার করা ছবিগুলোর মধ্যে ২০০৯ সালের পুরোনো ছবি দেখে তাঁদের দুজনকে চেনাই দায় হয়ে পড়েছে, যা ভক্তদের মাঝেও বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।