হাতে কফির মগ, জানালার পাশে বসে থাকা এক স্নিগ্ধ ও শান্ত মুহূর্ত এভাবেই নিজের চিরসবুজ রূপে ভক্তদের মনে ঝড় তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা
প্রকাশিত ছবিগুলোতে হালকা গোলাপি রঙের শার্ট ও ঢিলেঢালা জিন্সে দেখা গেছে এই অভিনেত্রীকে। খোলা চুল ও হালকা মেকআপে ছিমছাম এই লুকে কফি হাতে ক্যামেরার দিকে মিষ্টি হাসিতে পোজ দেওয়া ছাড়াও জানালার ধারে আনমনে তাকিয়ে থাকার ভঙ্গি বেশ নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন ‘হাতে কফি, মনে শান্তি।’ তাঁর এই সাবলীল ও চটজলদি রূপ দেখে কমেন্ট বক্সে ভালোবাসা ও প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন তাঁর অগণিত অনুরাগী।