বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি। জনপ্রিয় নির্মাতা এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’ দিয়ে পূর্ণাঙ্গভাবে আইম্যাক্স (IMAX) প্রযুক্তিতে পা রাখতে যাচ্ছে দেশটি। ইংরেজি ভাষার বাইরে এটিই ভারতের
সম্প্রতি ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ মুক্তির পর ভারতে আইম্যাক্স অভিজ্ঞতার চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। দর্শকেরা বাড়তি অর্থ খরচ করে আইম্যাক্সে সিনেমা দেখতে দারুণ আগ্রহ দেখাচ্ছেন। তবে সিনেমাটির বিশ্বমানের নির্মাণের মাঝেই ভারতে দেখা দিয়েছে এক বড় প্রেক্ষাগৃহ সংকট। বিশাল বাজারের দেশ হলেও বর্তমানে পুরো ভারতে মাত্র ২৬টির মতো আইম্যাক্স স্ক্রিন রয়েছে।
আইম্যাক্স স্ক্রিনের সংখ্যা না বাড়ার মূল কারণ এর আকাশচুম্বী নির্মাণ ব্যয়। ভারতীয় মাল্টিপ্লেক্স পিভিআর আইনক্সের (PVR INOX) নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি জানান, প্রতিটি আইম্যাক্স স্ক্রিন বসাতে আনুমানিক ১০ থেকে ১১ কোটি রুপি (প্রায় ১৪ থেকে ১৫ কোটি টাকা) খরচ পড়ে। ফলে প্রেক্ষাগৃহ মালিকদের জন্য এই বিশাল বিনিয়োগ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এসএস রাজামৌলি পরিচালিত মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারান অভিনীত ‘বারাণসী’র প্রায় ৮০ শতাংশ দৃশ্যধারণের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে, যার মধ্যে রয়েছে বড় পরিসরের সব আইম্যাক্স অ্যাকশন দৃশ্য। সিনেমাটির গল্প ভারতের পবিত্র নগরী বারাণসী থেকে শুরু হয়ে অ্যান্টার্কটিকা, আফ্রিকা ও প্রাচীন রোম ঘুরে আবার বারাণসীতে এসে শেষ হবে। আগামী বছর বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।