গত বছরের ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’-এর পর আবারও নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন ঢালিউড মেগাস্টার
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির সম্ভাব্য নাম হিসেবে ‘নিঃস্ব’ কিংবা ‘হায়েনা’র কথা ভেসে আসলেও গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় নিজেই। তিনি স্পষ্ট করে জানান, চাউর হওয়া এসব নামের কোনোটিই চূড়ান্ত নয়।
পরিচালক জানান, সিনেমাটির চিত্রনাট্যের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তাই নামও নির্ধারণ করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই চিত্রনাট্যের শেষ ছোঁয়া সম্পন্ন হবে এবং এরপরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ঘোষণা করা হবে। একই সাথে অন্যান্য অভিনয়শিল্পী নির্বাচনের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানান তিনি।
প্রযোজনা সূত্রে জানা গেছে, অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের টানটান গল্পে নির্মিত হতে যাচ্ছে নাম না ঠিক হওয়া এই বড় বাজেটের সিনেমাটি। ২০২৭ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে ছবিটি বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা করছে টিম।