দীর্ঘদিন ছোট মেয়েকে ক্যামেরা ও জনসমক্ষে আড়ালে রাখার পর অবশেষে গোপনীয়তা ভেঙে তার ছবি প্রকাশ করলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সারা খান। জন্মিন ৫ মাস পর একটি টেলিভিশন অনুষ্ঠানে ছোট মেয়ে রনিয়াকে সবার সামনে আনেন এই তারকা দম্পতি।

সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপক নিদা ইয়াসিরের সঞ্চালনায় ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে ছোট মেয়ে রনিয়ার মুখ প্রথমবার প্রকাশ্যে আনেন সারা খান। এ সময় অভিনেত্রী জানান, জন্মের পর থেকেই মেয়েকে জনসাধারণের নজর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। পরবর্তীতে টেলিভিশন অনুষ্ঠানে মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইনস্টাগ্রামে পারিবারিক কিছু ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে নবজাতক রনিয়াকে কোলে নিয়ে থাকা সংগীতশিল্পী ফালাক শাবির এবং বড় বোন আলিয়ানার সঙ্গে ছোট বোনের স্নেহের মুহূর্তগুলো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।