বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে পর্দায় হাজির হওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। মধুবালার ক্যারিয়ার, জীবন সংগ্রাম, কালজয়ী সৌন্দর্য ও জনপ্রিয়তার গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত এই বায়োপিকটির প্রস্তুতি নিয়ে নেটপাড়ায় তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা এবং জ্যাসমিত কে রিনের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমার শুটিং আগামী সেপ্টেম্বরের শুরুতেই মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামসে শুরু হতে পারে। সে লক্ষ্যে বিশাল সেট নির্মাণের কাজ চলছে।
মধুবালার হাঁটার ধরণ, বাচনভঙ্গি, শারীরিক ভাষা ও অনন্য অভিব্যক্তি আয়ত্ত করতে দিনরাত পরিশ্রম করছেন সারা। কিংবদন্তি এই অভিনেত্রীর পুরোনো সিনেমা ও ভিডিও দেখে তাঁর চরিত্র অনুধাবনের পাশাপাশি বিশেষ ট্রেনিংও নিচ্ছেন তিনি। এছাড়া পোশাক, মেকআপ ও কেশসজ্জায় নব্বই দশকের আগের স্বর্ণালী আমেজ ফিরিয়ে আনতেই প্রোডাকশন টিম কাজ করে যাচ্ছে।