ছুটির আমেজে ফুরফুরে সময় কাটাচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি নতুন ছবি ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বেশ উচ্ছ্বাস।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে সমুদ্রপাড়ের নির্মল পরিবেশে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন প্রভা। পাশে ফলমূল ও ফুলের তোড়া সব মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠেছে শান্ত, নান্দনিক ও ছুটিমুখর এক আবহ।
ছবির ক্যাপশনে নিজের অনুভূতির কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন,‘সমুদ্র আর আমি, হারিয়ে গেছি পুরোনো স্মৃতিতে, যেখানে প্রতিটি ঢেউ মনে হয় ভুলে যাওয়া একেকটি গান।’
জানা গেছে, ছবিগুলো থাইল্যান্ডের ক্রাবি অঞ্চল থেকে তোলা। আন্দামান সাগরের মনোরম পরিবেশে সময় উপভোগ করছেন প্রভা, আর সেই মুহূর্তগুলোই ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।
ছবি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে সেগুলো। পোস্টে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং দুই শতাধিক মন্তব্য জমা পড়েছে। ভক্তদের অনেকেই তার সৌন্দর্য ও স্নিগ্ধ উপস্থিতির প্রশংসা করেছেন। তাদের একজন ফেরদৌস হাসান মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’
অভিনয়জীবনে দীর্ঘ পথচলার পর আগের তুলনায় কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন প্রভা। তবে এখনও তার উপস্থিতি ও ব্যক্তিত্ব দর্শক-ভক্তদের আগ্রহের কেন্দ্রেই রয়েছে। উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমেই শোবিজ অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল এই অভিনেত্রীর।