অভিনেত্রী সাবিলা নূর অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল নিয়েও ভক্তদের মাঝে নিয়মিত আলোচনায় থাকেন। ছোট পর্দা থেকে ওটিটি  দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখা এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।

সম্প্রতি নতুন এক ফটোশুটের ছবি শেয়ার করে আবারও নজর কাড়লেন তিনি। ছবিগুলোতে সাবিলাকে দেখা গেছে বোহেমিয়ান পেসলি ধাঁচের একটি লুকে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি পোশাক তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ক্যামেরার সামনে নানা ভঙ্গিমায় আত্মবিশ্বাসী পোজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। নতুন লুকের ছবিগুলো পোস্ট করে নিজের অনুভূতির কথাও ভাগ করে নিয়েছেন তিনি।

ক্যাপশনে সাবিলা লিখেছেন, এমন পোশাকের মধ্যে রয়েছে ভিন্নরকম এক সৌন্দর্য, যা মনে শান্তি ও আত্মবিশ্বাস এনে দেয় এবং ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে প্রকাশ করে।

নিজের স্টাইল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও জানান, বোহেমিয়ান পেসলি লুকটি তার ভীষণ পছন্দ হয়েছে।

সাবিলা নূরের এই নতুন রূপ ভক্ত অনুরাগীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে অনেকেই তার ফ্যাশন সেন্স, সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।