রাহুল সংকৃত্যয়ন পরিচালিত এবং বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা জুটির নতুন পিরিয়ড অ্যাকশন সিনেমা ‘রণবলী’ গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সিনেমাটির যাত্রা শুরু হলেও এর প্রচার ও সাফল্যে বেশ উচ্ছ্বসিত পুরো টিম। সম্প্রতি হায়দরাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বামী বিজয়ের দেবরকোন্ডা-র অভিনয় দক্ষতার দারুণ প্রশংসা করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুধু তাই নয়, বিজয়ের এই পারফরম্যান্সের তুলনা করতে গিয়ে তিনি টেনে এনেছেন অল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার কথা।

সংবাদ সম্মেলনে রাশমিকা জানান, সিনেমার শুটিংয়ের সময় ও সেটের বাইরে বিজয় যেভাবে চরিত্রের মধ্যে ডুবে থাকতেন, তা সত্যিই অবাক করার মতো। তিনি বলেন, “যখন আমি রণবলী হিসেবে বিজয়কে দেখতাম, তখন বাস্তব জীবনের বিজয় এবং চরিত্রের মধ্যে সম্পূর্ণ তফাৎ দেখতে পেতাম। চরিত্রটি তাকে পুরোপুরি গ্রাস করেছিল।” এরপর অল্লু অর্জুনের সঙ্গে তুলনা করে রাশমিকা আরও বলেন, “‘পুষ্পা ২’ সিনেমার সময়ও আমরা এমন অভিজ্ঞতা দেখেছিলাম, যখন বানি স্যার (অল্লু অর্জুন) এবং চরিত্রটি সম্পূর্ণ আলাদা মনে হতো।”