বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ওয়ান’ (Ramayana: Part One)। মুক্তির পর থেকেই দর্শকহৃদয়ে ঝড় তোলা রণবীর কাপুর ও ইয়াশ অভিনীত এই সিনেমাটি এবার স্পর্শ করেছে অনন্য এক মাইলফলক। মুক্তির মাত্র আট দিনেই বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ছাড়িয়ে গেছে ১০০০ কোটি রুপি।

মুক্তির প্রথম সপ্তাহজুড়ে দুর্দান্ত ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহের শুরুতেও (বৃহস্পতিবার) ছবিটি নিজের অদম্য গতি বজায় রেখেছে। ভারতে অষ্টম দিনেও প্রায় সাড়ে তেত্রিশ কোটি টাকা নেট সংগ্রহ করার পাশাপাশি বিশ্বমঞ্চে ছবিটির মোট আয় পৌঁছে গেছে ১০৩৩ কোটি টাকায়। এর মাধ্যমে ভারতীয় সিনেমার ইতিহাসে ১১তম এবং বলিউড থেকে ৬ষ্ঠ সিনেমা হিসেবে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করল ‘রামায়ণ’। এমনকি ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং শাহরুখ খানের ‘জয়ান’-এর চেয়েও দ্রুত এই মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে ছবিটি।