বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটেই চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ (Ramayana: Part One)। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে রীতিমতো সুনামি তুলেছে রণবীর কাপুর ও ইয়াশ অভিনীত এই মেগা প্রজেক্ট। মুক্তির প্রথম সাত দিনের প্রতিটিতেই ১০০ কোটি টাকার বেশি আয় করে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ছাড়িয়ে গেছে ৯০০ কোটি রুপি।

হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম কোনো নন-হলিডে বা সাধারণ কার্যদিবসে (বুধবার) ভারতে প্রায় ৭০ কোটি টাকা নেট আয় করে নতুন রেকর্ড গড়েছে ছবিটি। এর ফলে মাত্র ৭ দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৫১১ কোটি টাকা (গ্রস ৬১১ কোটি)। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে ৯৩৫ কোটি টাকার গ্রস কালেকশন নিয়ে রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা তো বটেই, পাশাপাশি এটি পেছনে ফেলেছে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ এবং সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ব্লকবাস্টার সিনেমার লাইভটাইম কালেকশনও। বর্তমানে ছবিটি দ্রুত ১০০০ কোটি টাকার ঐতিহাসিক ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে।