পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী
ভিডিওতে কালো বোরখা পরিহিত অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেয়া পায়েলকে। মুহূর্তটিকে জীবনের অন্যতম সেরা ও বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তার এই আবেগঘন প্রকাশ মুহূর্তেই ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা মন্তব্য করলেও নেতিবাচক বা কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ভক্ত ও নেটিজেনদের বিশেষভাবে আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’