বাংলা নাট্যাঙ্গনে সর্বাধিক ভিউয়ের অধিকারী জনপ্রিয় অভিনেত্রী
শুটিংয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার দারুণ এক অভিজ্ঞতা ছিল হিমির। ২০১৫ সালে এসএসসি পরীক্ষার সময় ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকের শুটিং করতে হয়েছে তাঁকে। তবে সেসময় পড়াশোনা গুছিয়ে নিয়ে শুটিংয়েই বই নিয়ে বসে যাওয়ার মতো গল্প শেয়ার করেছেন তিনি। এমনকি পরিবারে কেউ অভিনয়ে না থাকায় নিজের কাজের মান বজায় রাখতে এবং মা-বাবাকে খুশি রাখতেই পড়াশোনায় অতিরিক্ত মনোযোগ দিতেন হিমি। বর্তমানে তাঁর অভিনীত নাটকগুলোর অভাবনীয় দর্শকপ্রিয়তার পাশাপাশি তাঁর শিক্ষাজীবনের এই সাফল্যও ভক্তদের মুগ্ধ করছে।