বদর মাহমুদের ‘ফানা’ সিরিয়ালে অভিনয় করছেন হানিয়া আমির। তাঁর বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা নামির খান।

হানিয়া আমিরের বিপরীতে বিলাল আব্বাস খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ব্যস্ততার কারণে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। নতুন এই জুটি ইতিমধ্যে নাটকপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। অনেকেই এখন অপেক্ষায় আছেন পর্দায় তাঁদের রসায়ন কেমন হয়, তা দেখার জন্য।

এই বছরের শুরুতে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের প্রচার শেষ হয়েছে। সিরিয়ালটিতে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন হানিয়া। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় হানিয়া আমির। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ২ কোটি ছাড়িয়েছে।