উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে দম। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি প্রথম সপ্তাহের সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহে আরও বড় পরিসরে মুক্তি পাচ্ছে।

প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি হলে দেখানো হবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর আমেরিকার পরিবেশক রাজ হামিদ। তার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫০টির বেশি এবং কানাডায় ৮টি প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

ছবিটিতে অভিনয় করেছেন আফরান নিশোপূজা চেরী। প্রথম সপ্তাহে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফিনিক্সে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় দ্বিতীয় সপ্তাহে প্রদর্শনের পরিসর বাড়ানো হয়েছে।

জানা গেছে, নিউইয়র্কের কিউ গার্ডেনসে দ্বিতীয় সপ্তাহেও ‘দম’ প্রদর্শিত হবে। পাশাপাশি লং আইল্যান্ডের শোকেস ফার্মিংডেল প্রেক্ষাগৃহও যুক্ত হয়েছে নতুন তালিকায়, যেখানে প্রতিদিন দুটি করে শো নির্ধারণ করা হয়েছে।

১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়টিকে ‘দম’ এর বিশেষ সপ্তাহ হিসেবে দেখা হচ্ছে। এই সময়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ফ্লোরিডা, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান ও আটলান্টাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ছবিটি চলবে। দর্শকদের হলে গিয়ে বাংলা সিনেমাকে সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছেন পরিবেশকরা।

এদিকে দেশে টানা চতুর্থ সপ্তাহে প্রেক্ষাগৃহে চলছে দম। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীডলি জহুর

সব মিলিয়ে দেশ বিদেশে দর্শকদের ভালোবাসায় নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে ‘দম’।