উপমহাদেশের জনপ্রিয় অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ‘ডোরেমন’-এর নতুন ফিচার ফিল্ম
গত শুক্রবার (২ অক্টোবর) মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ২ কোটি ৯০ লাখ রুপি, যা এর আগের যেকোনো ডোরেমন সিনেমার বক্স অফিস আয়কে ছাড়িয়ে যায়। এরপর শনিবার ২ কোটি ৬০ লাখ এবং রবিবারে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করার পর প্রথম সোমবার ১ কোটি ২৫ লাখ রুপি আয় নিশ্চিত করে ছবিটি। আগের সিনেমাগুলো যেখানে প্রায় ৫ কোটি রুপির লাইফটাইম বিজনেস করত, সেখানে মাত্র চার দিনেই ৯ কোটির বেশি আয় করে ফ্র্যাঞ্চাইজির সর্বকালের সেরা হিট সিনেমার খেতাব বাগিয়ে নিয়েছে নতুন এই পর্বটি।
নোবিতা ও তার বন্ধুদের জলের নিচে অ্যাডভেঞ্চার, রহস্যময় মু ফেডারেশন এবং বারমুডা ট্রায়াঙ্গেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খলনায়ক ‘পোসাইডন’-এর হাত থেকে পৃথিবীকে রক্ষার রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দারুণ বার্তা ও বিনোদন জোগাচ্ছে। ইতিবাচক রিভিউ এবং দর্শক সমাদৃত হওয়ায় আগামী দিনগুলোতে বক্স অফিসে ছবির আয় আরও বাড়বে বলে আশা করছেন হল মালিকরা।