ছোট-বড় সব বয়সী দর্শকের কাছেই ফুরফুরি নগরের দুই জনপ্রিয় চরিত্র ‘মোটু’ ও ‘পাতলু’ মানেই হাসি, আনন্দ আর দারুণ সব অ্যাডভেঞ্চার। সেই চেনা মজার জগতে নতুন এক রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে এসেছে ‘মোটু পাতলু ভার্সেস মিস্টার স্নো কি গ্যাং’ শিরোনামের বিশেষ কম্পাইলেশন ভিডিও। অ্যানিমেশন সিরিজটির এই বিশেষ পর্বে কুখ্যাত ভিলেন মিস্টার স্নো এবং তার দুর্ধর্ষ গ্যাংয়ের নানা ষড়যন্ত্র রুখে দিতে দেখা যায় মোটু ও পাতলুকে।
ফুরফুরি নগরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে মিস্টার স্নো ও তার দলবল যখন একের পর এক নতুন ফন্দি আঁটতে থাকে, তখনই বুদ্ধি আর সাহস নিয়ে হাজির হয় পাতলু ও মোটু। বরাবরের মতোই প্রিয় সিঙাড়া খেয়ে মোটু যখন অবিশ্বাস্য শক্তি ফিরে পায়, তখন মিস্টার স্নো’র গ্যাংয়ের সব পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে। হাস্যরস, অ্যাকশন আর মজার সব কাণ্ডকারখানায় ভরপুর এই কম্পাইলেশনটি ইতিমধ্যে ইউটিউবে শিশু-কিশোরসহ অ্যানিমেশনপ্রেমী দর্শকদের দারুণ বিনোদন দিচ্ছে।