বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাঁর স্ত্রী সংগীতশিল্পী প্রশ্মিতা পাল এক পুত্রসন্তানের জন্ম দেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই আনন্দের খবরটি নিশ্চিত করেছেন অনুপম রায় নিজে।
ইনস্টাগ্রাম পোস্টে অনুভূতি প্রকাশ করে অনুপম রায় লেখেন, "পুত্রসন্তানের আগমনে আমরা ভীষণ আনন্দিত।" খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সহশিল্পী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই সংগীতশিল্পী দম্পতি। অনুপমও সবার ভালোবাসা ও বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে কলকাতায় ঘরোয়া পরিসরে আইনি প্রক্রিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। দীর্ঘদিনের বন্ধুত্বের পর তাঁদের সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। জীবনের নতুন অধ্যায় শুরু করার পর সংগীতচর্চার পাশাপাশি নিজেদের সংসার গুছিয়ে নিয়েছিলেন এই তারকা দম্পতি। এবার তাঁদের ঘরে এলো প্রথম সন্তান।