বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাঁরই এক অনুরাগী। মুম্বাইয়ে এক অনুষ্ঠান শেষে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এক যুবক আলিয়ার কাছাকাছি এলে অভিনেত্রীর দেহরক্ষী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ সময় বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আলিয়া।
প্রতিবেদনে জানানো হয়, মুম্বাইয়ে আলিয়ার প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠান শেষে ভেন্যু ছেড়ে যাওয়ার সময় প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় জমান ভক্তরা। আলিয়া শান্তভাবেই বেশ অনেকের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন। কিন্তু এক যুবক হুট করে ভিড় ঠেলে একদম কাছাকাছি চলে এলে নিরাপত্তাকর্মী দ্রুত তাঁকে সরিয়ে দেন। ওই ভক্ত দ্বিতীয়বার চেষ্টা করেও ছবি তুলতে ব্যর্থ হন। পুরো ঘটনাটি যখন ঘটছিল, তখন আলিয়া অন্য অনুরাগীদের দিকে মনোযোগ দেওয়ায় বিষয়টি খেয়াল করেননি বলেই ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বোনের সঙ্গে যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত আলিয়ার নতুন সিনেমা ‘ডোন্ট বি শাই’ আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া সামনে সঞ্জয় লীলা বানসালির মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে তাঁকে, যা ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।