যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামীতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’র জমকালো আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা
আগামী ২৬ ও ডিসেম্বর দু’দিনব্যাপী এই উৎসবে এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন। এই বিশাল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জায়েদ খান। সেখানে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপারহিট সব গানের সাথে এই অভিনেতার পরিবেশনা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় প্রবাসীরা।