যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’ এ অংশ নিতে বর্তমানে মার্কিন মুল্লুকে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অনুষ্ঠান শেষ হলেও সেখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি নিজের নতুন ও গ্ল্যামারাস লুকের ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যেখানে তাঁকে ফরমাল লুকে বেশ আকর্ষণীয় রূপে দেখা গেছে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর বড় হোয়াইট ওভারকোট এবং চোখে কালো চশমা পরিহিত তমাকে একটি স্ট্রিট ক্যাফের টেবিলে পোজ দিতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’ তাঁর এই বোল্ড ও স্টাইলিশ রূপ দেখে ভক্ত ও সহকর্মীরা মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসা করছেন।