অভিনেত্রী তাসনিয়া ফারিণ নাটক, ওয়েব সিরিজের পর এখন বড় পর্দাতেও কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নিজের ব্যক্তিগত পছন্দ ও সাজসজ্জা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ফারিণ জানান, ছোটবেলায় মেকআপের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। বিশেষ অনুষ্ঠানে মায়ের লিপস্টিক ব্যবহার করলেও সাধারণভাবে তিনি খুবই ন্যাচারাল থাকতেন। তার কাছে তখন চিরুনি আর পারফিউমই ছিল মূল সঙ্গী।

অভিনয়ে আসার পর তিনি মেকআপ সম্পর্কে ভালোভাবে শেখেন এবং বিভিন্ন চরিত্রের জন্য ভিন্ন ভিন্ন লুকও ট্রাই করেন। তবে এখনো তিনি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন একদম ন্যাচারাল বা হালকা মেকআপে।

তিনি লিখেছেন, শুটিং সেটে নিখুঁতভাবে নিজেকে উপস্থাপন করার একটা চাপ থাকে, যা অনেক সময় অস্বস্তি তৈরি করে। সেই চাপ থেকেই তিনি এখন বেরিয়ে আসতে চান।

ফারিণের ভাষায়, তিনি এখন যেভাবে নিজেকে স্বাভাবিক ও আত্মবিশ্বাসী মনে করেন, সেভাবেই নিজেকে তুলে ধরতে চান শুধু মেকআপ নয়, জীবনের আরও অনেক ক্ষেত্রেই এই মানসিকতা বজায় রাখতে চান তিনি।