উপস্থাপক, অভিনেত্রী ও মডেল তানজিয়া জামান মিথিলা সম্প্রতি থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ছুটি কাটাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। প্রকৃতির নয়নাভিরাম রূপ-লাবণ্যের মাঝে নিজের কাটানো নানা সুন্দর মুহূর্তের ছবি ফেসবুক পেজে অনুরাগীদের জন্য শেয়ার করে নিয়েছেন তিনি। 

শেয়ার করা ছবিগুলোতে চমৎকার এক সামার লুকে দেখা গেছে মিথিলাকে। পরনে হালকা হলুদ রঙের স্টাইলিশ মিনি ড্রেস, গলায় মানানসই হার্ট-শেপ পেন্ডেন্ট এবং হাতে ছিল ট্র্যাভেল ব্যাগ। এ ছাড়া বিলাস বহুল রিসোর্টের সুইমিং পুল, নীল সমুদ্রের অপার সৌন্দর্য এবং বন্ধুদের সঙ্গে কাটানো ফুকেটের নানা রোমাঞ্চকর মুহূর্ত ভক্তদের মুগ্ধ করেছে।

ছবিগুলোর ক্যাপশনে প্রকৃতির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে মিথিলা লেখেন, "নীল জলরাশি, সবুজ পৃথিবী, সোনালী সূর্যাস্ত এবং শান্ত সূর্যোদয়… মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি রূপই সুন্দর।" পোস্টটির পর থেকেই নেটিজেন ও ভক্তদের ভালোবাসাসূচক মন্তব্য ও প্রশংসায় ভাসছেন এই তারকা।