শুক্রবার সিনেমাপ্রেমীদের জন্য নিয়ে এসেছে এক জোড়া দারুণ চমক! একই দিনে বড় পর্দায় শুভমুক্তি পাচ্ছে চারটি ভিন্ন স্বাদের আন্তর্জাতিক ছবি। ভয় ‘উপভোগ’ করতে চাইলে আছে হাড়হিম করা হরর, টানটান রহস্যের জন্য মনস্তাত্ত্বিক থ্রিলার, পরিবার নিয়ে উপভোগ করার জন্য বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যানিমেশন; আর সংগীতপ্রেমীদের জন্য থাকছে বিলি আইলিশের ত্রিমাত্রিক কনসার্ট চলচ্চিত্র।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আজ একযোগে মুক্তি পাওয়া আন্তর্জাতিক এই চারটি সিনেমা হলো ‘এভিল ডেড বার্ন’, ‘প্যাসেঞ্জার’, ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ এবং বিলি আইলিশের কনসার্ট ফিল্ম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈচিত্র্যময় মুক্তির ঘোষণা দেওয়া হয়।
বিশ্বখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি
অন্যদিকে, আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত মনস্তাত্ত্বিক হরর
ছোটদের ও পারিবারিক দর্শকদের জন্য রয়েছে ২০৫০ সালের চার শিক্ষার্থীর সময়ভ্রমণের ওপর নির্মিত অ্যানিমেশন ছবি
এছাড়া সংগীতপ্রেমীদের জন্য রয়েছে বিশ্বখ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের ৩ডি ধারণপ্রযুক্তিতে নির্মিত অস্কার ও গ্র্যামিজয়ী শিল্পী বিলি আইলিশের
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ জানান, একই দিনে ভয়, রোমাঞ্চ, কল্পবিজ্ঞান ও সংগীতের এত ভিন্নধর্মী সংমিশ্রণ আগে কখনো দেখা যায়নি। বড় পর্দায় এই সিনেমাগুলো দর্শকদের ভিন্নমাত্রার অভিজ্ঞতা জোগাবে বলেই তাঁর বিশ্বাস।