সমুদ্রতীরবর্তী একটি জনপ্রিয় রিসোর্টে হঠাৎ ইঁদুরের উপদ্রব ছড়িয়ে পড়লে আতঙ্কে রিসোর্ট ছাড়তে শুরু করেন অতিথিরা; কিন্তু এই আতঙ্কের আড়ালেই যে লুকিয়ে ছিল অবৈধ চোরাচালানের গোপন ছক, তা ধরে ফেলে সাহসী কিশোর শিবা। জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘শিবা’-র রোমাঞ্চকর পর্বে যেখানে চতুর ভিলেন শঙ্করা যান্ত্রিক ইঁদুর ছেড়ে দিয়ে রিসোর্টের দখল নিতে চেয়েছিল দেখা যায় বুদ্ধি, সাহস আর সুপার বাইকের অ্যাকশনে সেই ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার জমজমাট গল্প।

গল্পে দেখা যায়, সৈকতের ধারে থাকা রিসোর্টটিতে হঠাৎ ঝাঁকে ঝাঁকে ইঁদুরের উৎপাত শুরু হলে সাধারণ মানুষ ও পর্যটকদের মাঝে হুড়োহুড়ি ও ভীতি তৈরি হয়। সবাই এটিকে স্বাভাবিক উপদ্রব ভাবলেও শিবার তীক্ষ্ণ পর্যবেক্ষণে ধরা পড়ে আসল রহস্য এগুলো সাধারণ ইঁদুর নয়, বরং শঙ্করার পাতা যান্ত্রিক রোবট ইঁদুর। রিসোর্ট এলাকা ফাঁকা করে দিয়ে গোপনে অবৈধ চোরাচালানের ঘাঁটি বা স্মাগলিং ডক তৈরি করাই ছিল শঙ্করা ও তার বাহিনীর মূল উদ্দেশ্য।

পরিস্থিতির গুরুত্ব বুঝে বন্ধুদের সঙ্গে নিয়ে দ্রুত পাল্টা অভিযানে নামে শিবা। রোবট ইঁদুরের ফাঁদ ও শঙ্করা গ্যাংয়ের বাধা পেরিয়ে সে সবার সামনে ফাঁস করে দেয় এই চক্রান্ত এবং রিসোর্টের অতিথি ও কর্মীদের নিরাপদ রাখে। শেষ পর্যন্ত শিবার উপস্থিত বুদ্ধি ও সাহসী পদক্ষেপে ভেস্তে যায় শঙ্করার চোরাচালানের পরিকল্পনা।