বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা জুটির বহুল আলোচিত পিরিয়ড অ্যাকশন সিনেমা ‘রণবলী’-এর ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রিয় নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে ছবিটির একটি দারুণ রিভিউ শেয়ার করে তিনি বিজয়ের অভিনয় ও রাশমিকার সঙ্গে তাঁর অনবদ্য রসায়নের প্রশংসা করেন।

‘অর্জুন রেড্ডি’ খ্যাত নির্মাতা সন্দীপ বলেন, বিজয় দেবরকোন্ডার দুর্দান্ত চরিত্রায়ণ দেখার জন্য দর্শক যেন অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে ‘রণবলী’ দেখেন। শুধু তাই নয়, রাশমিকা ও বিজয়ের পর্দার রসায়ন নিয়ে তিনি মন্তব্য করেন যে এই সম্পর্কটি কেবল সাধারণ কোনো 'কেমিস্ট্রি' বা রসায়নের সীমানায় সীমাবদ্ধ নয়; এটি পর্দার সীমানা ছাড়িয়ে অনেক গভীরে পৌঁছে গেছে। পাশাপাশি, ছবির পরিচালক রাহুল সংকৃত্যয়নের ইতিহাস ফুটিয়ে তোলার মুন্সিয়ানা এবং অজয়-অতুল জুটির সংগীতেরও প্রশংসা করেছেন এই সফল নির্মাতা।