যুক্তরাষ্ট্রের মায়ামীতে ঘুরতে গিয়ে বিশ্বখ্যাত ফুটবলার
‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহি। সেই সুবাদে বন্ধু ও সহকর্মী তানজিয়া জামান মিথিলাসহ বেশ কয়েকজন আমেরিকা ঘুরে দেখার ফাঁকে মায়ামী স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইন্টার মায়ামির ম্যাচ উপভোগ করেন। হঠাৎ করে গ্যালারি থেকে মেসিকে চোখের সামনে দেখতে পেয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি। পরবর্তীতে সামাজিক মাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে মাহি জানান, এমন একটি চমকপ্রদ অভিজ্ঞতা তাঁর ভাবনার একেবারেই বাইরে ছিল।