বলিউড অভিনেতা
নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায় সাইফকে। ভিডিওটির কমেন্ট বক্সে কারিনা লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’ স্ত্রীর এমন মিষ্টি ও খুনসুটিপূর্ণ প্রশংসার জবাবে সাইফ মজার ছলে লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তাঁদের এই চটজলদি মন্তব্য ও রসায়ন সামাজিক মাধ্যমে বেশ পছন্দ করেছেন ভক্তরা।