জনপ্রিয় ভারতীয় অ্যানিমেটেড সিরিজ ‘রুদ্র: বুম চিক চিক বুম’-এর জাদুকরী দুনিয়ায় আবারও শুরু হয়েছে রোমাঞ্চকর অভিযান। জাদুনগরী সান সিটিকে ভয়াবশ বিপদের হাত থেকে বাঁচাতে নিজের অসীম জাদুবিদ্যা ও সাহস নিয়ে মাঠে নেমেছে ছোট্ট জাদুকর রুদ্র। সম্প্রতি সিরিজটির বিশেষ পর্ব ‘রুদ্র সেভস সান সিটি ফ্রম মিনি অরা’ (Rudra Saves Sun City From Mini Aura) দর্শক ও খুদে ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

এই গল্পে দেখা যায়, দুর্দান্ত ও চতুর নতুন এক খলচরিত্র ‘মিনি অরা’ তার অদ্ভুত জাদুকরী শক্তির মাধ্যমে পুরো সান সিটির শান্তি নষ্ট করার ছক কষে। শহরবাসীকে বিপদে ফেলে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলে রুদ্র তার দাদু জয় সিং চৌহান এবং প্রিয় বন্ধু বরুণ ও মায়ার সহযোগিতায় রুখে দাঁড়ায়। বুদ্ধিমত্তা, বন্ধুত্ব আর জাদুর সঠিক ব্যবহারে কীভাবে রুদ্র মিনি অরার সব চক্রান্ত ব্যর্থ করে সান সিটিকে রক্ষা করে, তা নিয়েই এগিয়েছে টানটান উত্তেজনার এই পর্বটি।