টলিউডের জনপ্রিয় অভিনেত্রী Rituparna Sengupta এবার হাজির হচ্ছেন ভিন্নধর্মী এক গল্প নিয়ে। তার নতুন সিনেমা Never Mind-এর প্রচারঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বিশেষ এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন অভিনেত্রী Chaiti Ghoshal। দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণাকে নিয়েই নিজের পরিচালনায় অভিষেক ঘটালেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক বছর ধরেই চৈতি ঘোষালের প্রথম পরিচালিত ছবিতে ঋতুপর্ণার অভিনয়ের গুঞ্জন ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক।
ছবির পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, “কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।”
সিনেমাটির আরেকটি আকর্ষণ হল চৈতি ঘোষালের ছেলে Amartya Roy-এর অভিনয়। যদিও এটি তার প্রথম অভিনয় নয়, তবে মায়ের পরিচালনায় এটিই তার প্রথম কাজ।
গল্পে দেখা যাবে, এক নারী তার অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের খোঁজ করতে গিয়ে কলকাতার বিখ্যাত Park Street এলাকার একটি বারে পৌঁছান। সেখানে তার পরিচয় হয় এক তরুণ বার সংগীতশিল্পীর সঙ্গে। ভিন্ন জীবনদর্শন, পেশা ও বাস্তবতার মানুষদের ঘিরেই এগিয়ে যায় সিনেমার কাহিনি।
নির্মাতারা জানিয়েছেন, পরিচিত পার্ক স্ট্রিটকে এবার সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হবে। পাশাপাশি চলচ্চিত্রটিতে থাকবে একটি মানবিক ও সামাজিক বার্তা।
সিনেমাটির মূল গল্প লিখেছেন Samrat। চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন Mitali Ghoshal Rudra। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন Gopi Bhagat এবং গান ও আবহসংগীত পরিচালনা করেছেন Rupam Islam।