নীতিশ তিওয়ারির পরিচালনায় বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক চলচ্চিত্র
চলচ্চিত্রটিতে তারকাদের এক বিশাল মিলনমেলা ঘটেছে। রাম চরিত্রে
ট্রেইলারে রাম ও রাবণের মুখোমুখি হওয়ার পেছনের ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। সূর্পণখার ওপর আক্রমণের প্রতিশোধ নিতে সীতাকে হরণ করে রাবণ। পরবর্তীতে হনুমানের বানরসেনার সাহায্যে সীতাকে উদ্ধার করতে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে রাম ও লক্ষ্মণ। এর আগে পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়ে রাজ সিংহাসন ত্যাগ করে বনবাসে যেতে হয় রামকে।
নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং ইয়শের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস যৌথভাবে এটি প্রযোজনা করেছে। ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের (VFX) দায়িত্ব সামলাচ্ছে অস্কারজয়ী বিখ্যাত প্রতিষ্ঠান DNEG। যৌথভাবে সিনেমার সুর করেছেন এ আর রহমান এবং অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার যা কোনো ভারতীয় সিনেমায় হ্যান্স জিমারের প্রথম কাজ।
দুই খণ্ডে নির্মিত হতে যাওয়া এই সিনেমার প্রথম পর্বটি চলতি বছর ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।