দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্তের নতুন অ্যাকশন এন্টারটেইনার সিনেমা ‘ধর্মণ’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘ড্রাগন’খ্যাত তরুণ নির্মাতা অশ্বথ মারিমুথুর পরিচালনায় এবং বিশ্বনায়ক কামাল হাসানের প্রযোজনায় নির্মিত এই সিনেমার কাজের অগ্রগতি নিয়ে সামাজিক মাধ্যমে একটি প্রমো শেয়ার করেছেন নির্মাতারা।
শেয়ার করা বিশেষ প্রমোতে সুপারস্টার রজনীকান্তকে একজন স্টাইলিশ ডাক্তারের লুকে দেখা গেছে। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সিমরন। এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন যোগী বাবু ও রাশী খান্না। সিনেমাটিতে গান ও আব আবহসংগীত পরিচালনা করছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।
প্রাথমিকভাবে অক্টোবরের মধ্যে পুরো ছবির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। কমল হাসান ও রজনীকান্তের মতো প্রযোজক ও অভিনেতার সমন্বয়ে তৈরি এই ছবি ঘিরে দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনে এখন তুঙ্গস্পর্শী জল্পনা ও কৌতূহল বিরাজ করছে।