সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে জনপ্রিয় চিত্রনায়িকা
ভিডিও ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট টিভি চ্যানেলটির দুঃখপ্রকাশ ও ক্ষমা চাওয়ার বিষয়টিকে যথেষ্ট মনে করছেন না পরীমনি। লাইভে তিনি প্রশ্ন তোলেন, এত বড় এবং প্রভাবশালী একটি গণমাধ্যম তাদের হ্যাক হওয়া পেজ ১১ ঘণ্টার মধ্যেও কেন নিয়ন্ত্রণে আনতে পারল না? নিন্দুকদের উদ্দেশ্যে খোঁচা দিয়ে তিনি বলেন, ভুয়া এই ভিডিও নিয়ে যারা মাতামাতি করছে, তাদের মানসিকতা অত্যন্ত নিচু। লাইভে দীর্ঘক্ষণ নানা বিষয়ে ক্ষোভ ঝাড়ার পর পরবর্তীতে ভিডিওটি নিজের পেজ থেকে মুছে ফেলেন এবং সকালে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন।