শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবী দুর্গার প্রতীকী রূপে পাহাড়ের কোলে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী
প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে এমন ভিন্নধর্মী ফটোশুট করে থাকে ‘মিস্টার মোমেন্টওয়ালা’ পেজটি, যা এবার সাতকাহনের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর সান্নিধ্য, মাথায় থ্রুং বহন কিংবা ধ্যানমগ্ন রূপে অর্ষার এই উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। পাশাপাশি শোবিজের তারকাদের মধ্যেও চঞ্চল চৌধুরী, চয়নিকা চৌধুরী, সুষমা সরকার ও শাহনাজ খুশি অর্ষার এই রূপের দারুণ প্রশংসা করেছেন।