ছোটবেলার কার্টুন মানেই ভরপুর বিনোদন আর মজার সব কাণ্ডকারখানা। জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মোটু পাতলু’ (Motu Patlu)-র একটি দারুণ ও রোমাঞ্চকর নতুন এপিসোড সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে। ফুরফুরি নগরের দুই বন্ধু মোটু ও পাতলুর জাদুকরী ও মজার এই অ্যাডভেঞ্চারটি ছোটদের পাশাপাশি বড়দেরও বেশ বিনোদন দিচ্ছে।
এপিসোডটির কাহিনীতে দেখা যায়, এক স্বাধীনচেতা জিন মানুষকে জাদুতে বন্দী করে নিজের গোলাম বা জিন বানিয়ে ফেলার পরিকল্পনা করে । ভাগ্যের চক্করে সেই জিনের জাদুতে পড়ে মোটু ও পাতলু দুজনেই জিন হয়ে যায়। এরপর জিনের অদ্ভুত সব হুকুম পালন করতে গিয়ে নানা বিপত্তিতে পড়ে তারা। তবে শেষ পর্যন্ত মোটু ও পাতলুর বুদ্ধিমত্তা এবং দারুণ এক বুদ্ধির প্যাচে সেই জিন নিজেই তাদের জালে ফেঁসে যায়। জিনের মন্ত্র পাল্টে মোটু-পাতলু নিজেদের আবার মানুষরূপে ফিরিয়ে আনে এবং ফুরফুরি নগরে সব গোলমাল ঠিক করে ফেলে। মজার এই কার্টুন পর্বটি দর্শকদের হাসির খোরাক জোগাতে দারুণ ভূমিকা রাখছে।